রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর সাপাহারে পুলিশের পোশাক পরে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ আটক-২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ১১.০৬ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পুলিশের সাঁড়াশি অভিযানে ছিনতাই হওয়ার ৭২ঘন্টার মধ্যে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার সহ দুইজন ছিনতাইকারীর সক্রিয় সদস্যকে আটক করেছে সাপাহার থানা পুলিশ। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ন পুর গ্রামের মৃত এজাবুলের ছেলে আব্দুল আলিম (৩০) ও একই উপজেলার গোপালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ওরফে শাহলাল (২৮)। সাপাহার থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার জানান, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম’র নির্দেশনায় ও সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় এসআই মানিক হোসেন, এসআই তরিকুল ইসলাম ও এসআই জিন্নাত ও সঙ্গীয় ফোর্সসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামে শহিদুল ইসলাম ওরফে শাহলালের বাড়ীতে অভিযান চালায়। এসময় শাহালালের শয়নকক্ষ হতে ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার সহ দুজনকে আটক করে সাপাহার থানায় নিয়ে আসা হয়। পরদিন দুপুরে তাদের নামে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার। উল্লেখ্য যে, গত ২ অক্টোবর সাপাহার থানাধীন খেড়ুন্দা মোড় হতে উপজেলার রামরামপুর গ্রামের শান্ত হোসেনের মোটরসাইকেল ছিনতাই হয়। উক্ত ঘটনার পরদিন আকতার হোসেন নামে এক ছিনতাইকারীকে পুলিশের পোশাক সহ আটক করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com