মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের নারী সাংবাদিক মোরশেদা আকতার সুইটির দাফন সম্পন্ন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ৯.৩৯ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নারী সাংবাদিক মোরশেদা আকতার সুইটির (৪০) দাফন সম্পন্ন হয়েছে। তিনি গত শনিবার (২ অক্টোবর) ডাইরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না…..রাজিউন)।
গতকাল নিজ বাসভবনে (কাউয়াগঞ্জ ইক্ষু কেন্দ্রের মাঠে) সকাল ১০ টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। এতে তার সৃতিচারণ করে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, রিপোর্টাস ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক।
সাংবাদিক সুইটি পৌরসভার খলসী উত্তর পাড়ার মৃত মিণ্টু মিয়ার কন্যা। এক ভাই ও চার বোনের মধ্যে সে ছিল সবার বড়। সংসার জীবনে একমাত্র পুত্র স্বাধীনসহ তিনি অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন।
এ নারী সাংবাদিক এর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com