বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর সৌজন্যে সম্মাননা পুরস্কার প্রদান

  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ৮.০১ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুর ফুলবাড়ী উপজেলার কালিবাড়ি জোহা মার্কেটে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর সৌজন্যে লক্ষ্য পূরণ করায় বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

গতকাল রোববার সকাল দশটায় হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোমিও চিকিৎসক সোলায়মান মন্ডল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি হোমিও চিকিৎসক নিরঞ্জন কুমার রায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হোমিও চিকিৎসক মোতাহার আলীর হাতে সম্মাননা পুরস্কার পালসার ১৫০ সিসি এ.বি.এস মোটর বাইকের চাবি হস্তান্তর করেন ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর এনএসএম ন্যাশনাল সেলস ম্যানেজার এসডি মোঃ সাজ্জাদ হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হোমিও চিকিৎসক আয়েশা সিদ্দিকা, সহ-সভাপতি হোমিও চিকিৎসক শিবেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক হোমিও চিকিৎসক জাহিদা সুলতানা সন্তা, কার্যকরী সদস্য হোমিও চিকিৎসক লিয়াকত আলী, কার্যকরী সদস্য হোমিও চিকিৎসক ফরহাদ হোসেন, কার্যকরী সদস্য হোমিও চিকিৎসক রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক এস এম সাইদুর রহমান, পল্লী চিকিৎসক মুজিবর রহমান, হোমিও চিকিৎসক গোলাপ হোসেন, হোমিও চিকিৎসক হারুন-অর-রশিদ, হোমিও চিকিৎসক রজব আলী ও হোমিও চিকিৎসক মাহবুবা আক্তার।

সিনহা হোমিও হল এর স্বত্ত্বাধিকারী হোমিও চিকিৎসক মতাহার আলি বলেন, ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর ওষুধের মান অনেক ভালো, আর ভালো হওয়ার কারণে আমি এই কোম্পানির ওষুধ আমার রোগীদের চিকিৎসায় ব্যবহার করি এবং আমি নিজেও এই কোম্পানির ওষুধ ব্যবহার করেছি যার ফলাফল অনেক ভালো পেয়েছি। পাশাপাশি তারা আজকে আমাকে যে সম্মাননা পুরস্কার দিয়েছে তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com