আজ রবিবার (৩ অক্টোবর) থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে ফ্লাইট শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি। সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।। যাত্রীরা এ দুইটি রুটের টিকেট কিনতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রবিবার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।