সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন দেশের আকাশ উন্মুক্ত রয়েছে। বিজ্ঞাপনমুক্ত বা ক্লিনফিড প্রদর্শনের আইন মানা বিদেশি চ্যানেল গুলোর যেমন দায়িত্ব, একইসঙ্গে যারা সেগুলো এখানে সম্প্রচার করে, তাদেরও দায়িত্ব।
তিনি বলেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। বিদেশি চ্যানেলগুলোর যারা এজেন্ট ও অপারেটর, তারা বিজ্ঞাপনমুক্ত ফিড চালাতে পারছে না বলে সম্প্রচার বন্ধ করেছে। যেসব বিদেশি চ্যানেল বিজ্ঞাপনবিহীনভাবে সম্প্রচার করছে, তাদের চ্যানেল কিন্তু চলছে, চলতে কোনো বাধা নেই।