বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় এমপি লিটনের মৃত্যু বার্ষিকি পালন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৯.০৯ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

এইচ আর হিরু, গাইবান্ধাঃ হত্যা মামলার আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এমপি লিটনের ৩য় মৃত্যু বার্ষিকীতে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, মিলাদ মাহফিল, কবরে পুষ্পস্তক অর্পণ ও স্মরণসভা। প্রয়াত এমপি লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি ও পুত্র সাকিব সাদনান রাতিনের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সাহাবাজে আশরাফ আলী হিমাগার চত্বরে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ একে হাবিব সরকারের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন মেহেদী মোস্তফা মাসুদ, আতাউর রহমান, সাদেকুল ইসলাম দুলাল, কিরীটি ঠাকুর, সাজেদুল ইসলাম, নুরুন্নবী প্রামাণিক, সাংবাদিক হাবিবুর রহমান হবি, মাইদুল ইসলাম, জাহেদুল ইসলাম জাভেদ, মঞ্জুরুল ইসলাম বকুল, নাসরিন সুলতানা, শ্যামলী আক্তার, তৌফিকুর রহমান আইনী মুকুট, প্রয়াত এমপি লিটনের সহধর্মিণী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি প্রমুখ। সভা পরিচালনা করেন ফয়সাল সাকিদার আরিফ।
এর আগে সাহাবাজ মাস্টারপাড়ার নিজ বাড়িতে এমপি লিটনের কবরে পুষ্প স্তবক অর্পণ করে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার সাহাবাজ মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনের তৎকালীন জাতীয় সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন।
এমপি লিটন হত্যাকান্ডের পর দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি অস্ত্র ও অপরটি হত্যা মামলা। গত ২৮ নভেম্বর গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত সাতজন আসামিকে ফাঁসির আদেশ দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির সাবেক এমপি অবসর প্রাপ্ত কর্ণেল আবদুল কাদের খান, তার ভাতিজা মেহেদি, পিএস শামছুজ্জোহা, গাড়িচালক আব্দুল হান্নান, ডিস ব্যবস্যায়ী শাহীন, রানা ও চন্দন কুমার রায়। এছাড়াও অস্ত্র মামলায় একমাত্র আসামি আবদুল কাদের খানকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com