মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বাবলু ছিলেন নীতিবান রাজনীতিক : মোমিন মেহেদী

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৬.৫১ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

 

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিনক আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, বাবলু ছিলেন নীতিবান রাজনীতিক। যে কারণে এমপি-মন্ত্রী থাকার পরও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি কেউ।

এমন নীতিবান রাজনীতিকের যখন খুব প্রয়োজন বাংলাদেশের; তখন তাঁর এই চলে যাওয়া আমাদের রাজনীতিতে আরো শূণ্যতা তৈরি করলো। নতুনধারা বাংলাদেশ প্রেরিত শোক বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম রহমান রিপন প্রমুখ আরো বলেন, শুধু জাতীয় পার্টি নয়; বাবলুর এই চলে যাওয়া আমাদের জাতিকেও আদর্শ রাজনীতিকের রাজনীতি থেকে বঞ্চিত করেছে।

উল্লেখ্য, জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নেততৃত্বাধীন বৃহৎ জোট গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রতিটি কর্মসূচীতে অংশ নেয়ার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বিনয়ের সাথে তাঁকে জানিয়েছিলেন যে, নতুনধারার রাজনীতিকগণ কোন জোট গঠনের পক্ষে নয় বিধায় আপনার আমন্ত্রণে সাড়া দিতে পারছি না বলে ক্ষমা চাইছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com