রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পল্লবীতে চাঞ্চল্যকর সাহিনুদ্দিন হত্যার ঘটনায় জড়িত ১জন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ১২.৪০ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর সাহিনুদ্দিন হত্যার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোহাম্মদ তাহের।

৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৫:৪০টায় শাহবাগ মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম (অতিরিক্ত দায়িত্বে পল্লবী জোনাল টিম) জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে শাহবাগ মোড় এলাকা হতে তাহেরকে গ্রেফতার করা হয়। সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় অভিযুক্ত ছিলেন তিনি।

প্রসঙ্গত, সাবেক এমপি আওয়ালের আলীনগর প্রজেক্টের কার্যক্রম (বাউন্ডারি গেইট ও পিলার) পরিচালনার সময় ভিকটিম সাহিনুদ্দিনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সাহিনুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুমনকে নির্দেশ প্রদান করে আওয়াল। আওয়ালের নির্দেশনা মোতাবেক সুমনের নেতৃত্বে পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মোতাবেক কার্য সম্পাদনের জন্যে ২০ হাজার টাকা দেয়া হয়। গত ১৬ মে, ২০২১ (রোববার) বিকাল ৪ টায় সন্ত্রাসীরা জায়গা-জমির বিরোধের বিষয়ে মীমাংসার কথা বলে ভিকটিম সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি ব্লকের একটি গ্যারেজের ভিতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। প্রকাশ্য দিবালোকে লোমহর্ষক এ হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ মে, ২০২১ (সোমবার) পল্লবী থানায় হত্যা মামলা রুজু হয়।

উল্লেখ্য, এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে এজাহার নামীয় ৯ জন ও তদন্তে প্রাপ্ত ৫ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

এজাহারভুক্ত গ্রেফতারকৃতরা হলো-এম এ আওয়াল, সুমন ব্যপারী, মোঃ টিটু, মোঃ দিপু, বাবু ওরফে বাইট্টে বাবু, মো: মুরাদ, কালু, কিবরিয়া ও মোহাম্মদ তাহের। তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃতরা হলো-রকি তালুকদার, নুর মোহাম্মদ হাসান, ইকবাল, শরীফ ও মঞ্জুরুল হাসান বাবু।

গ্রেফতারকৃত তাহেরকে বিজ্ঞ আদালকে প্রেরণ করা হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com