রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভাসানচর থেকে আবারও পালানোর ঘটনাঃ ২৪ জন রোহিঙ্গা আটক

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ১২.২৭ এএম
  • ২১২ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার ঘটনা বাড়ছে। প্রতিদিনই পুলিশ দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের আটক করছে।  রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী-পুরুষ ও শিশুসহ আরও ২৪ জনকে আটক করেছে আর্মড পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

৩০শে সেপ্টেম্বর রাত ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত টানা অভিযান চালানো হয় ভাসানচর থেকে উত্তর-দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরের একটি জঙ্গলে। আটককৃতরা সেখানে জড়ো হয়েছিলেন পালিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য। গভীর রাতে তাদের নৌকায় ওঠার কথা ছিল। দালালের মাধ্যমে তাদের চলে যাওয়ার সব ব্যবস্থা সম্পন্ন হয়। দুপুর ২টার দিকে তারা জঙ্গলে গিয়ে অবস্থান নেয়।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের আটক করে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ভাসানচর থেকে বারবার কেন রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে, কেন তারা সেখানে থাকতে চাইছে না সে বিষয়ে সরকারের একাধিক সংস্থা কাজ শুরু করেছে। তবে পুলিশের কাছে আটককৃতরা বলছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপে থাকতে তাদের ভালো লাগছে না। তাই সুযোগ-সুবিধা অনেক বেশি থাকার পরও তারা পালিয়ে যাচ্ছে। অনেকে এরই মধ্যে পালিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com