মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ন‌ওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ২

  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪২ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ময়নুল ইসলাম (৩২) নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ‍্যে জালাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ‍্যা ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজীগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব‍্যক্তির নাম ময়নুল ইসলাম। তিনি কালিকাপুর ইউনিয়নের চকগোবিন্দ দহপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা একই গ্রামের আজিবর রহমানের ছেলে জালাল হোসেন (৩৮) ও ইমাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)।
পুলিশ ও প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হতাহতরা একটি মোটরসাইকেল যোগে মান্দা ফেরিঘাটের দিক থেকে নিজ গ্রামে ফিরছিলেন। তাঁরা ঘটনাস্থালে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ময়নুল ইসলামের মত‍্যু ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা সম্ভব হয়নি । ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com