মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নওগাঁয় মহিলা আওয়ামীলীগের বৃক্ষ রোপণ ও বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৭.১২ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যেগে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফলজ বনজ ও ভেজষ গাছের চারা রোপণ ও বিতরণ এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।

এসময় বৃক্ষ রোপন ও বিতরণে অংশ গ্রহন করেন নওগাঁ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল লতিব বকুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, যুগ্ম-সম্পাদক মন্নি শর্মা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, পৌর মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নাহার মৃধা, সদর উপজেলার ২নং কীর্ত্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতোয়ার রহমান, ১নং বর্ষাইল ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন্ বর্ষাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মুনিরুল ইসলাম মিন্টু সহ জেলা, উপজেলা, ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ৭৫টি গাছের চারা রোপন ও প্রায় ২ হাজার ফলজ বনজ ও ভেজষ গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com