বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নাজপুর জেলা প্রশাসকের নেতৃত্বে ১৩ ইউএনও’র সততার প্রতিচ্ছবি ৭৮৮৯ টি ঘর

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৪.৫৬ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরের তেরটি উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৭৮৮৯ টি ঘর নির্মাণ করা হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি জানান, জেলায় প্রতিটি ঘর নির্মাণে তের উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সততা ও বিশ্বস্ততার সাথে বিপুল এ কর্মযজ্ঞ সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিদর্শন দলসহ সকল পরিদর্শনে এ চিত্র ফুটে উঠেছে।

দিনাজপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় প্রথম পর্বে ৪৭৬৪ টি এবং দ্বিতীয় পর্বে ৩১২৫ টি ঘর বরাদ্ধ অনুযায়ী নির্মাণ করা হয়েছে।

সরেজমিনে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে বসবাসকারীদের সাথে কথা বলে জানা গেছে, জমিসহ পাকা ঘর পয়ে সকলেই নিরাপদে বসবাস করছেন। মাথা গোঁজার নিরাপদ ঠাই পেয়ে জীবনের শেষ সায়হ্নে এসেছে প্রশান্তির পরশ পেয়েছেন তারা।

ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের আমজাদ হোসেন, খয়েরবাড়ী গ্রামের লুৎফন বেওয়া, মরিউম বেগমসহ অনেকে জানান, যেখানে তাদের মাথা গোঁজার মতো এক টুকুরো জমি ছিলোনা। সেখানে পাকা ঘর ছিলো তাদের স্বপ্নের মতো। পাকা ঘর পেয়ে তাদের সকল কষ্টের অবসান হয়েছে।

বিরামপুরে বুচকি গ্রামে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কয়েকজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার জানান, বাপ দাদার চৌদ্দ পুরুষ থেকে তাঁরা ভূমিহীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে তাঁরা পরিবার নিয়ে নিজেদের একটি ঠিকানা পেয়েছেন।

ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম জানান, ফুলবাড়ী উপজেলায় ১০০১ টি ঘর বরাদ্ধ দেয়া হয়েছে। যা জেলার অন্য উপজেলার চেয়ে অনেক বেশী। জেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের সার্বক্ষণিক তত্বাবধানে যথাযথভাবে প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, প্রধানমন্ত্রী তাঁদের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের যে  উপহার দেবার সিদ্ধান্ত নিয়েছেন তা সততা ও বিশ্বস্ততার সাথে প্রতিটি গৃহহীনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এসব ঘর নির্মাণে তাঁরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান এবং ঘরের বরাদ্দ পাওয়া ব্যক্তিদের প্রত্যক্ষ তদারকিতে এবসব ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সকলের প্রতি কৃতঙ্গতা জানিয়েছেন।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি জানান, মুজিব বর্ষে এ পর্যন্ত  জেলায় ৭৮৮৯ টি  ঘর নির্মাণ কাজ যথাসময়ে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রণালয় থেকে সরাসরি উপজেলা নির্বাহী অফিসারদের বরাবর বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে মনিটরিং টিমের জেলার  তের উপজেলার নির্বাহী অফিসারগণ সংশ্øিষ্ট উপজেলা  প্রকৌশলী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণের সমন্বয়ে অত্যন্ত সততার সাথে ৭৮৮৯ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ টিমসহ সংশ্লিষ্ট টিম দিনাজপুরের আশ্রয়ন প্রকল্পের ঘরের নির্মাণ কাজের তদারকি করে সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com