এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ
গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের বাগদাফার্মের জমিতে ইপিজেড স্থাপনের পরিবর্তে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইপিজেড স্থাপনের দাবিতে গণসমাবেশ করেছে জেলা নাগরিক মঞ্চ।
নাগরিক মঞ্চ পলাশবাড়ী গাইবান্ধা সড়কের পলাশবাড়ী উপজেলার সাকোয়াব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবী করেছেন এ দাবিতে নাগরিক মঞ্চের ব্যানারে গতকাল ১১টায় গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে গণসমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ওয়াজিউর রহমান।
এ সময় বক্তারা বলেন, গোবিন্দ গঞ্জের বাগদাফার্মের জমি নিয়ে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাঁওতালদের সাথে বিরাজমান দ্বন্দ্বে জমিটি বিতর্কিত হয়েছে।সাঁওতালরা সেখানে ইপিজেড চাচ্ছে না। তারা বলেন ঐ জমি গুলো তিনফসলি কৃষিজ জমি।তিনফসলি কৃষিজ জমিতে ইপিজেড স্থাপন কোনো অবস্থায় যৌক্তিক নয়।এছাড়াও বক্তারা আর ও বলেন বাগদাফার্ম এলাকায় ইপিজেড স্থাপিত হলে জেলার কিছু অংশ এর সুবিধা বঞ্চিত হবে। তাদের দাবী পলাশবাড়ী গাইবান্ধার মাঝামাঝি সাঁকোয়াব্রীজ এলাকাটি তে ইপিজেড স্থাপন করা হলে সেটা হবে জেলার মধ্যস্থল এতে পুরো জেলার মানুষ উপকৃত হবে।
এ গণসমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদেরসভাপতি গোলাম মারুফ মনা, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়কএ্যাডভোকেট শাহাদৎ হোসেন লাকু, নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, এ্যাডভোকেট সরওয়ার হোসেন বাবুল, ছাত্র নেতা ওয়ারেছ সরকার প্রমুখ।