শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

তালিবান নব্বইয়ের মূর্তি ধারণ ক্রেনে দেহ ঝুলছে শহরের বিভিন্ন জায়গায়

  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৬.৩৯ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

ক্রেন থেকে ঝুলছে গুলিতে ঝাঁঝরা অপরাধীর নিথর দেহ। ক্ষতবিক্ষত। নব্বইয়ের দশকের পর আবার এমন হাড় হিম করা দৃশ্য দেখা গেল পশ্চিম আফগানিস্তানের হেরাট প্রদেশের মূল শহর এলাকায়। শহরের বাইরে নানা জায়গাতেও এই ভাবেই অপরাধীদের গুলি করে ক্রেন থেকে দেহ ঝুলিয়ে দিচ্ছে তালিবান। সংবাদ সংস্থাকে এমনটাই জানাচ্ছেন হেরাটের বাসিন্দারা।
হেরাট শহরের ঠিক যে জায়গায় ওই গুলিবিদ্ধ দেহটি ঝুলিয়ে দিয়ে গিয়েছে তালিবরা, তার ঠিক পাশেই ওষুধের দোকান ওয়াজির আহমেদ সিদ্দিকির। তিনি বলছেন, ‘‘একটা নয়, এই রকম চারটে দেহ নিয়ে এসেছিল ওরা। এখানে একটা দেহ ঝুলিয়ে বাকি তিনটে নিয়ে চলে গিয়েছে। হয়তো অন্য কোথায় গিয়ে ঝুলিয়ে দেবে।

ওই ব্যক্তি কী অপরাধ করেছে, দেহ ঝোলানোর সময় মাইকিং করে তা সবাইকে জানাচ্ছিল তালিবরা।

তালিবদের মুখেই সিদ্দিক শোনেন, দু’জনকে অপহরণ করতে গিয়ে ধরা পড়েছিল ওই চার জন। সেখানেই তাদের গুলি করে হত্যা করে তালিবান। হেরাটের পুলিশ প্রধান জিয়াউলহক জালালিও পরে জানান, ‘‘এক বাবা ও ছেলেকে অপহরণ করেছিল ওই চার জন। তালিবদের সঙ্গে গুলিযুদ্ধে ওরা মারা গিয়েছে। গুলির লড়াইয়ের সময়ে এক তালিব যোদ্ধা ও ওই এলাকার এক বাসিন্দা আহত হয়েছেন।

সম্প্রতি তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা নুরউদ্দিন তুরাবি জানিয়েছেন, দ্বিতীয় দফার ‘আধুনিক’ তালিবানি শাসনেও স্বল্প অপরাধের শাস্তি হিসেবে অপরাধীদের একটি হাত বা একটি পা কেটে দেওয়ার রীতি বজায় থাকবে।

নব্বইয়ের দশকে আফগানিস্তানে খুনের অপরাধীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা হত। হত্যা করতেন নিহত বা নিগৃহীতের পরিবারের মানুষ। সর্বসমক্ষেই দোষীদের হাত–পা কেটে নেওয়া হত। বড় খেলার মাঠ বা স্টেডিয়ামের ভিতর প্রকাশ্যে হত সেই শাস্তি। নুর অবশ্য আশ্বস্ত করে জানিয়েছেন, ‘‘এ বার হাত –পা কাটা হলেও তা জনসমক্ষে হবে না।

তাঁর কথায়, ‘‘আমাদের আইন আমরা কী ভাবে বলবৎ করব, তা অন্য কেউ বলে দেবে না। আমরা আমাদের আইন নিজেরা তৈরি করব। ইসলামকে অনুসরণ করে আর কোরানের উপর ভিত্তি করেই আইন তৈরি করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com