মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মহান মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছেন শিল্পীসমাজ: খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৬.২৪ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ একাত্তরে মহান স্বাধীনতা সংগ্রামে
এদেশের শিল্পীসমাজ নাটক, গান, ছড়া আর কবিতার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের
অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তাঁরা আমাদের মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত
করেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গত শনিবার রাতে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রীবলেন, অপসংস্কৃতির চর্চা আর মাদক থেকে যুব সমাজকে রক্ষায় এখনই পদক্ষেপ নিতে হবে।

যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে সুষ্ঠ মননশীল আর সৃজনশীল কাজে তাদের
যুক্ত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, শিল্পকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান প্রশ্নাতীত। তিনি ভীষণ শিল্পমনা
ছিলেন। শিল্পীদের খুব কদর করতেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসনাও
সংস্কৃতির উন্নয়নে অবদান রেখে চলেছেন। বর্তমান সরকার দেশের শিল্পকলাকে
বিকশিত করতে নানা পদক্ষেপ নিয়েছে।

আজকের এই গুণিজন সন্মাননা আমাদের নিজের স্বকীয় শিল্পের বিকাশ ও মননশীলতার চর্চাকে আরো এগিয়ে নেবে। পরে মস্ত্রী শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলায় চার গুণিজনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২০’ সম্মাননা প্রদান করেন।

এছাড়াও একটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে এ সম্মাননা দেয়া হয়। শিল্পী সন্মাননা প্রাপ্তরা হলেন- আব্দুল মান্নান(কণ্ঠসংগীত), প্রাণতোষ সাহা (যন্ত্রশিল্প), খাদেমুল ইসলাম
(নাট্যকলা) এবং খসরু চৌধুরী (সংস্কৃতি গবেষক)। এছাড়া সৃজনশীল সাংস্কৃতিক
সংগঠন হিসেবে গয়েশপুর থিয়েটার সম্মাননা প্রাপ্ত হয়।

জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার কে,এম মামুন খান চিশতি প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com