মামুনুর রহমান খান : গত শুক্রবার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার ভবনের নীচতলায় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় দোকান মালিক সমিতির সদস্যদের উপস্থিতিতে আওয়াল বিরিয়ানী হাউজ এর তৃতীয় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৌফিক এহেসান।
এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় দোকান মালিকগন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় দোকানটির স্বত্বাধিকারী মোঃ আউয়াল হোসেন সোহাগের উদ্যোগে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সকলে দোকানটির উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়ায় অংশগ্রহণ করেন।
দোয়া মোনাজাত শেষে অতিথিগণের উপস্থিতিতে ফিতা কেটে দোকানটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা তৌফিক এহেসান।
শেষে উপস্থিত অতিথিগণ ও জনসাধারণের মাঝে বিশেষ তবারক বিতরনের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।