মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে এগিয়ে নিতে সাহায্য করে: খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৬.৪৯ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ সাংবাদিকেরা জাতির বিবেক। সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে এগিয়ে নিতে সাহায্য করে। সমাজ ও রাষ্ট্রের চোখ খুলে দেয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার সকালে নওগাঁয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রেস ইনস্টিটিউট অভ বাংলাদেশ- (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, সেটা হবে কে আগে তথ্য পাবে কে আগে সংবাদ প্রকাশ করবে সেটা নিয়ে। উন্নয়নমূলক সংবাদ প্রচার তথা ব্রান্ডিং করে নওগাঁকে সামনে এগিয়ে নিতে সাংবাদিকগণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সাধন চন্দ্র মজুমদার বলেন, করোনাকালে সাংবাদিকগণ সম্মূখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেছেন যা সত্যিকার অর্থে প্রসংশার দাবী রাখে। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘মাদকের ব্যবসায়ী ও সেবীদের পক্ষে কেউ সুপারিশ করতে আসলে সেই মামলার চার্জশিটে সেই ব্যক্তির নাম ঢুকে দেবেন। তা সেই দলেরই লোক হোক না কেন।’ এসময় জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, পিআইবির পরিচালক (প্রশাসন) আফরাজুর রহমান, প্রশিক্ষক পারভীন সুলতানা, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওহিদুল ইসলাম এবং সাংবাদিক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। পরে খাদ্য মন্ত্রী অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com