মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪০ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা হায়দার আলী শাহ্’র মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
তিনি গত ২২সেপ্টেম্বর বুধবার রাত ২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাজান আলী সরকার পুতু, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, যুগ্ন-সাধারন সম্পাদক আতাউর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,  ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরীসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ, আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন, ফুলবাড়ী উপজেলার ৭টি ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, সুধিজন এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
তার প্রথম জানাজা নামাজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ বাদ আসর উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর মরহুমের গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তার দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com