মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

জবাই বিলের নাম শুনলে আড়ৎদারদের মাছ কেনার প্রতি আগ্রহ বাড়ে-খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৫.১৯ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: “মাছে ভাতে বাঙ্গালী, মাছ খেয়ে মানুষ যেমন তৃপ্তি পায় তেমনি ভাবে পুষ্টিও পায়। জবাই বিলের মাছের কথা শুনলে মৎস্য আড়ৎদারদের মাছ কেনার প্রতি আগ্রহ বাড়ে।” বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জবাই বিলে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। জবাই বিলে মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীনের সভাপতিত্বে দুই লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। পরবর্তী সময়ে বেলা ১১টার দিকে পাহাড়ীপুকুর বধ্যভূমিতে বৃক্ষরোপন শেষে পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের নতুন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন।

 

পরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে অস্বচ্ছল সাংস্কৃতিসেবীদের মাঝে ও সাপাহার উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ প্রান্তীক চাষীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় ক্ষতিগ্রস্থ ১১জন প্রান্তীক চাষীদের মাঝে জনপ্রতি নগদ ১ হাজার টাকা, ৬টি কিশোর-কিশোরী ক্লাবের মাঝে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী, অস্বচ্ছল ১০ জন সঙ্গীত শিল্পীদের মাঝে নগদ জনপ্রতি ২৫শ’ টাকা ও নির্যাতিত ৫জন মহিলার মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজান হোসেন মন্ডল, সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com