মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা বেড়েছে: খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০.০৬ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা বেড়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (২২ সেপ্টেম্বর) নওগাঁর পোরশায় উপকার ভোগীদের মাঝে প্রণোদনা বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সবধরনের ভাতাভোগীদের আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। অসহায়-দরিদ্র কেউ এ সুরক্ষার বাইরে থাকবে না। সাধন চন্দ্র মজুমদার বলেন, মহামারি করোনায় দেশের উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা হলেও ব্যাহত হয়েছে। তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড আবারও গতি পেয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এখন সর্বত্র দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশকে আরও জোরদার করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ল্যাপটপ বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com