রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ২.৩৫ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে এক পর্যটক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হোটেলের নিবন্ধিত নথিমতে, নিহত ফারজানা আক্তার (২৩) কুমিল্লার সদর উপজেলার বাগদিয়া ইউনিয়নের কল্যানদী এলাকার মোহাম্মদ সাগরের স্ত্রী। তাঁর স্বামী সাগর ওই এলাকার মো. জয়নাল মাঝির ছেলে। ঘটনার পর থেকে মোহাম্মদ সাগর পলাতক রয়েছে।

হোটেল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন জানান, গত রোববার স্বামী-স্ত্রী পরিচয়ে মোহাম্মদ সাগর ও ফারজানা কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার ওই রিসোর্টে ওঠেন।  মঙ্গলবার তাদের হোটেল ছাড়ার কথা ছিল।

দুপুরের পরও তাঁরা হোটেলকক্ষ থেকে বের হয়নি। পরে হোটেলের লোকজন ডাকাডাকি করলেও ভেতর থেকে তাদের কোনো সাড়া মেলেনি। এতে সন্দেহ হলে দরজা ভেঙে দেখা যায় ফারজানা আক্তার খাটে পড়ে আছে। এ সময় স্বামী পরিচয়ে হোটেলে ওঠা সাগর কক্ষের ভেতরে ছিল না। এ নিয়ে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হোটেল কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার কর।

এএসপি মহিউদ্দিন জানান, তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার পর থেকে স্বামী পরিচয়ে হোটেলে ওঠা মোহাম্মদ সাগর পলাতক রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com