মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

করোনাকালে একজন মানুষও না খেয়ে মারা যায়নি: খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৭.৫২ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ করোনাকালে একজন মানুষও না খেয়ে মারা যায়নি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খাদ্যমন্ত্রী বলেন, করোনাকালে সমাজের সব শ্রেণি-পেশার জন্য আর্থিক প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে। সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ ও বিদ্যুৎ কোনো কিছুরই অভাব নেই কৃষকের।

কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকায় চাল দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, তৃণমূল কর্মীরাই আওয়ামীলীগের প্রাণশক্তি। দলের ক্রান্তিকালে তারাই এগিয়ে এসেছেন বার বার। অল্প কিছুদিনের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন যিনিই পান, নৌকার প্রার্থীর বিজয়ে নেতাকর্মীদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে জনসভায় নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com