মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে যুবলীগের বর্ধিত সভায় পৃথক হামলায় আহত ২২

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৭.০৮ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার পৌর এলাকার মেঘনা রোডের জাইল্লা টোলা ও শাখারী পাড়া নামক পৃথক স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ নুরুল আজিম বাবর ও জেলা যুবলীগের সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপু ,রুপম হাওলাদার(২৭),মাসুম (২৫), আবদুল মতিন (৫৮),জামাল উদ্দিন (৪৫),মনির (৪৫),মামুন (৩৫),তোফায়েল(৫৫),মুরাদ হোসেন হেলাল(৪০),তারেক(৩০),আবুল হাসেম,খুরশিদ আলম, আবুল খায়ের, আবুল কাশেম, মোঃ সবুজ, কামাল, সহ প্রায় ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের বর্ধিত সভাতে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতাদের বরণ করতে আজ সকাল থেকে বিভিন্ন পদপ্রত্যাশী নেতারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। জেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী নুরুল আজিম বাবর তার সমর্থকদের নিয়ে মেঘনা রোডের জাইল্লা টোলা নামক এলাকায় অবস্থান নিলে সেখানে অতর্কিত হামলা চালায় বর্তমান কমিটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী বাবর সমর্থকর পৌর যুবলীগের সাবেক সদস্য জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে কয়েকশ লোক মোটরসাইকেল ও মাইক্রোবাসযোগে এসে তাদেরকে এলোপাতাড়ি জিআই পাইপ দিয়ে মারধর করে। এতে তাদের বেশকিছু কর্মী সমর্থক আহত হয়েছে। এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে এ বিষয়ে ফোন করলে তিনি জানান, আমি বর্ধিত সভায় আছি পরে কথা বলবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com