মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাজস্ব কর্মকর্তা নিহত

  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৩.০৫ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; অফিস থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাজস্ব কর্মকর্তা শাহাদৎ হোসেন (৪০) নিহত হয়েছেন। এঘটনায় আমিনুল ইসলাম(৫৫) নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহী হরিদাশ চন্দ্র (৩৯) আহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী রেলগেট এলাকায় এই দুর্ঘটনটি ঘটে। নিহত শাহাদাৎ হোসেন ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাদিহাট গ্রামের আলহাজ্ব সুলতান আলীর ছেলে। সৈয়দপুরে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আশ্রাফ ইসলাম। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, শাহাদৎ হোসেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সন্তানের অসুস্থতার কথা শুনে শনিবার বিকেলে অফিস শেষে  মোটরসাইকেল যোগে সৈয়দপুরে পরিবারের কাছে যাওয়ার উদ্দ্যোশে রওনা দেন। বাড়ী যাবার পথে ফুলবাড়ী রেলক্রসিং এলাকায়  ভ্যানের সাথে ধাক্কা খেয়ে  ছিটকে গিয়ে  মধ্যপাড়া থেকে ছেড়ে  আসা পাথর বোঝাই (ঢাকা মেট্রো -ট ২৪-০০-৯২) ট্রাকের পিছনে চাকায় চাপা পড়ে যায় এবং এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় আহত অবস্থায় উদ্ধার করে সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম ও সিপাহী হরিদাশকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ট্রাকের চালক রাজু(৩১)কে আটক করা হয়েছে, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং পাথর বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।  এঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com