রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক, অতঃপর ধর্ষণ মামলা!

  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ২.৩৪ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে এক গৃহবধূ। পরকীয়া প্রেমিক চার সন্তানের জনক (৫০) সঙ্গে স্থানীয়দের কাছে আপত্তিকর অবস্থায় ধরা পরার পর ওই নারী ধর্ষণ মামলা করেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের তেতুল বাড়িয়া গ্রামে। স্থানীয় সুত্রে জানা যায়, তেতুল বাড়িয়া এলাকার মৃত গয়জদ্দি হাওলাদারের পুত্র মুদি ব্যাবসায়ী মো. খলিল (৫৫) এর সাথে কড়ই বাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের এক জাহাজ শ্রমিকের স্ত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়া প্রেমে জরিয়ে পরে । খলিলের স্ত্রী বাড়িতে না থাকায় গত রাতে মোবাইলে ডেকে আনে ঐ গৃহবধূকে দোকান ঘড়ের পিছনে লুকিয়ে রাখে।

সন্ধ্যায় তড়িঘড়ি করে দোকান বন্ধকরে দোকানের পিছনে রুমে গেলে মহিলাদের শব্দ পেয়ে স্থানীয়রা সন্দেহ করে। এ সময় স্থানীয়রা তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করে। তালতলী থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঐ নারীর অভিযোগে তাকে থানায় নিয়ে আসে। ঐ গৃহ বধু জানান আমার স্বামী জাহাজে কাজ করে, গত কিছুদিন পূর্বে খলিলের সাথে মোবাইলে পরিচয় হয়।

গতকাল আমাকে তার বাড়িতে বেড়াতে যেতে বললে আমি তার বাড়ি বেড়াতে যাই। রাতে তার দোকানের পিছে বাড়িতে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে শুয়ে পরলে খলিল আমায় ধর্ষন করে। এ সময় আশেপাশে মানুষের লাইটের আলো দেখে খলিল দরজা খুলে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে। রাতেই এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়রা আপশ মীমাংসার চেস্টা করে।

খবর পেয়ে সংবাদ কর্মীরা গেলে তাদের ম্যানেজ করার ব্যর্থ চেস্টা করে। এ সময় বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হলে।ঐ গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে তালতলী থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই খলিলকে আটক করে থানায় নিয়ে আসে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান মিয়া বলেন, ধর্ষনের শিকার ঐ গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের কারেছেন।তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই অভিযান চালিয়ে আসামিকে আটক করে, শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com