আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে এক নারী বাদী হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদী এজাহারে বলেন, ভিকটিমের সঙ্গে আসামি সঞ্জয়ের ফেসবুকে পরিচয় হয় ২০১৮ সালে । ফেসবুকে পরিচয়ের সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে তাকে ধর্ষণ করেন।