রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মতিঝিলে ছিনতাইয়ের সময় দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৪.৪২ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছিনতাইয়ের সময় দেশীয় অস্ত্রসহ হাতেনাতে দুইজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-আঃ রব ও মোঃ সাইফুল। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুইটি চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত খান জানান, গত ১২ সেপ্টেম্বর ২০২১ রোববার ভিকটিম আল আমিন চাঁদপুর হতে বিদেশ যাওয়ার বিষয়ে আলোচনা করার জন্য মতিঝিলের ইয়াম্বো ট্রাভেলসে আসে। কাজ শেষে রাত ১২:৩০ টার দিকে বাসায় ফেরার সময় ভিকটিম আরামবাগ পৌঁছলে গ্রেফতারকৃত রব ও সাইফুলসহ তার সহযোগীরা ভিকটিমের পথরোধ করে।এসময় গ্রেফতারকৃতরা চাকুর ভয়-ভীতি দেখিয়ে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ‍ও ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভিকটিমের শৌর-চিৎকারে আশে-পাশের লোকজনের সহায়তায়  টহল পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com