শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

উত্তর কোরিয়া দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ২.৩৫ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল এড়াতে এই দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার জন্য আরেকটি উপায় হতে পারে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয় নতুন তৈরি এই ক্রুজ ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ১৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে।

কয়টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় রিপোর্টে তা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে শনি ও রবিবার পরীক্ষাগুলো চালানো হয়।

অনেক বিশ্লেষক বলেছেন ঐ ক্ষেপণাস্ত্র দেখতে যুক্তরাষ্ট্রের ১৬০০ কিলোমিটার দূরপাল্লায় আঘাত হানার মতো পারমানবিক সামর্থ্য সম্পন্ন টমাহক ক্ষেপণাস্ত্রের মতো।

ঐ ক্রুজ ক্ষেপণাস্ত্র আপাতদৃষ্টে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো নয়, যা যুক্তরাষ্ট্রের ভূমিতে আঘাত করার মতো প্রযুক্তিতে তৈরি করা হয়।

তবে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি পরীক্ষা।প্রেসিডেন্ট বাইডেন বলেছেন তিনি উত্তর কোরিয়া বিষয়ে কূটনীতি এবং বাড়তি অর্থনৈতিক চাপ প্রয়োগ, দুটোর জন্যেই প্রস্তুত।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সাধারণত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই রিপোর্ট করে। তবে এবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষণা না দেয়া পর্যন্ত তারা কোনও বিবৃতি দেয়নি।

যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে তারা অবগত, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ সম্পর্কে মিত্র ও অংশীদারদের সঙ্গে কথাবার্তা চলছে।

ভয়েস অব আমেরিকায় দেয়া বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সেনা কর্তৃপক্ষ ঐ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘কৌশলগত’ বলেছে, যা কিনা পারমাণবিক সক্ষমতার ইঙ্গিত। প্রতিরক্ষা বিশ্লেষকরা নিশ্চিত নন ঐ ইঙ্গিত উত্তর কোরিয়ার বর্তমান বা চূড়ান্ত সক্ষমতা কি না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com