বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার

তথাকথিত মোদি বিরোধীরা ‘র’-এর এজেন্ট : মোমিন মেহেদী

  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৭.৩৩ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ধর্ম বিকৃতকারী-দাড়ি-টুপিওয়ালা ও তথাকথিত মোদি বিরোধীরা ‘র’-এর এজেন্ট। এরা রাজনৈতিক কালপিট, এরা স্বাধীনতা বিরোধীদের সমর্থক, ধর্ষক এবং মাদকসেবি-ব্যবসায়ী।

কেন্দ্রীয় কার্যালয়ে ১২ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ‘দুর্নীতি-ই সকল কল্যাণের অন্তরায়’ শীর্ষক আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সংগঠন উপ কমিটির চেয়ারম্যান নূরুল হাসান খান প্রমুখ।

এসময় বক্তারা আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলমান ‘রাজনীতিক সংগ্রহ কর্মসূচি’র ধারাবাহিকতায়  ‘বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা ও জাতীয় বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-গুমমুক্ত দেশ গড়ার জন্য নিবেদিত’ স্বাধীনতার স্বপক্ষের নাগরিককে এসএমএস করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com