রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা

  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৭.১৪ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। পরিদর্শক আরিফুজ্জামান আজ ড. ইউনূস ছাড়া আরও ৩জনের বিরুদ্ধে তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেছেন।মামলার অভিযোগে বলা হয়, শ্রম আইন ২০০৬ সর্বশেষ সংশোধনী ২০১৮ অনুযায়ী গ্রামীণ টেলিকমে তিনটি আইন লঙ্ঘন করা হয়েছে। তার মধ্যে শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, বাৎসরিক অর্জিত ছুটির পরিবর্তে নগদ অর্থপ্রদান না করা ও শ্রমিক কল্যাণ তহবিলে বাৎসরিক লভ্যাংশের ৫ শতাংশ দেওয়ার কথা থাকলেও গ্রামীণ টেলিকম তা প্রদান করেনি। এসব অভিযোগ এনে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অপর আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূর জাহান ও শাহজাহান।

কলকারখানা ও পরিদর্শক অধিদপ্তরের ডিআইজি এ কে এম সালাউদ্দিন  বলেন, ‘নিয়মানুযায়ী প্রতি বছর কোম্পানির লভ্যাংশ শ্রমিকদের মধ্যে বণ্টন করার কথা। কিন্তু গ্রামীণ টেলিকমের এ লভ্যাংশ বণ্টন করা হয়নি। এ ছাড়া আরও দুটি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদেরকে দীর্ঘদিন ধরে নোটিশ প্রদান করা হয়। কিন্তু তারপরও তারা এ আইনটি বাস্তবায়ন করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com