রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় মা-ছেলের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৮.০৫ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে মা শেফালী রাণী মন্ডল (৪৮) ও ছেলে পঙ্গু সুজন মন্ডলের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলা সদরের হাসপাতাল মোড় কলাবাগানের নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বীরেন কুমার মন্ডলের (৫৪)স্ত্রী শেফালী রাণী মন্ডল ও তার ছেলে সুজন কুমার মন্ডল। থানা পুলিশ ও স্থানীয়
সূত্রে জানা গেছে, সকালে বীরেন মন্ডল তার ব্যবসা পরিচালনার জন্যে বাড়ি থেকে বের হয়ে যান। দুপুর ১২টায় স্ত্রী শেফালী মন্ডল তার স্বামী বীরেন মন্ডলকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে বলেন। অন্যথায় তিনি বিষ পান করবেন বলে হুমকি দেন।

এরপর দ্রুত বাড়িতে ফিরে তার স্ত্রী ও পঙ্গু ছেলেকে ঘরের মধ্যে অসুস্থ্য অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা গ্যাস (বিষ) বড়ি সেবন করেছেন বলে জানান। স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে  নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়েছে। আর তার স্ত্রীকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, ১২ বছর আগে ছেলে সুজন মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হন।

এরপর সুজন পঙ্গু হয়ে বিছানা গত হয়ে ছিলেন। স্থানীয় ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শেফালী রাণী মন্ডল পঙ্গু ছেলে সুজনকে বিষাক্ত গ্যাসের বড়ি খাইয়ে তিনি নিজেও একই বড়ি খেয়েছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। অপরপ্রশ্নে ওসি আরো জানান, প্রাথমিক তদন্ত শেষে তাৎক্ষণিক ঘটনার সঠিক কারণ জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com