রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মোহাম্মদপুরের বসিলায় থেকে জেএমবির শীর্ষ নেতা আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ১.১৮ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এরই মধ্যে সেখান থেকে ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র‍্যাবের দাবি, আটক ওই ব্যক্তি জেএমবির এক শীর্ষ নেতা। এর আগে আজ  ভোর থেকে বসিলা ব্রিজের কাছে একটি বাসা জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র‍্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‍্যাব জেএমবির একজন শীর্ষ নেতাকে আটক করতে সক্ষম হয়েছে। সেখান থেকে পিস্তল, গুলি, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও রাসায়নিক দ্রব্য পেয়েছি। আনুমানিক তিন লাখ টাকাও পেয়েছি। বেশ কিছু জিহাদি বই ছিল সেখানে। আটক ব্যক্তির নাম ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ভবনটির দারোয়ান ও আটক ব্যক্তির কাছ থেকে প্রাথমিকভাবে জেনেছি, গত ২ তারিখ দুজন ব্যক্তি ওই বাড়ি ভাড়া নেন। তাঁরা প্রিন্টিং প্রেসে কর্মরত বলে বাসাটি ভাড়া নিয়েছিলেন। ওই দুজন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেন এবং কিছুদিন পর তাঁরা পরিবারসহ উঠবেন বলেও জানিয়েছিলেন। পরিবার নিয়ে ওঠার সময় তাঁরা জাতীয় পরিচয়পত্র দেবেন বলেও আশ্বস্ত করেছিলেন।

খন্দকার আল মঈন বলেন, আমরা ইমদাদুল হককে র‍্যাব সদর দপ্তরে নিয়ে গিয়েছি। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিকেলে বিস্তারিত জানানো হবে। সংগঠনে তাঁর কী ভূমিকা, কোন পদে আছেন—এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে বিকেলে। তবে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কাছ থেকে জেনেছি, জেএমবির একজন উচ্চপদস্থ নেতা হিসেবে উজ্জ্বল মাস্টারের অবস্থান রয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা দাবি করেছেন, এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার আমাদের জানিয়েছেন, তিনি ২০০৪ সালে জেএমবির ময়মনসিংহের স্থানীয় নেতা ছিলেন। তবে এখন তিনি পুরো জেএমবির শীর্ষ নেতা বলে জানিয়েছেন। গত কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে চার জন জেএমবির সদস্যকে আটক করা হয়। অরাজক পরিস্থিতি তৈরি করতে তাদের কিছু পরিকল্পনা ছিল।

ওই পরিকল্পনার নির্দেশদাতা ছিলেন এমদাদুল হক। তবে তিনি ময়মনসিংহের স্থানীয় জেএমবির নেতা নন। তার দাবি, তিনি জেএমবির শীর্ষ নেতা। এ ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য বিকেলে সংবাদ সম্মেলনে জানাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com