রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে ১২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ১০.৫৩ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

 মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধিঃ- বরগুনার তালতলীতে কচুপাত্রা বাজারের সংযোগ সড়কের দুই পাশে সরকারী খাল দখল করে অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদ অভিযান শুরু করেছে বরগুনা জেলা প্রশাসন। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ১২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বুধবার (০৮ সেপ্টম্বর) বেলা ১০ টা থেকে শুরু হওয়া এই অভিযান বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনা করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন ও উচ্ছেদে অভিযানে নিয়োগ করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহম্মদ। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা খালের পাড়ে বাজার বসে প্রতি রোববার। এই বাজারে হাজার হাজার লোকের আসে । গত ৫ বছর ধরে ধীরে ধীরে কচুপাত্রা বাজারের পাশে খালের দুই পাড় স্থানীয় প্রভাবশালীরা দখল করে নেয়। খালের দুই পাড়ে দুইশতাধিক দোকান ঘর নির্মাণ করেছে তারা। দোকান ও ইমারত নির্মাণ করায় একাধারে খাল সংকুচিত হচ্ছে, অন্যদিকে নাব্যতা কমে ভরাট হয়ে যাচ্ছে খালটি ।

নাব্যতা কমে যাওয়ায় খালে নৌকা চলাচল করতে পারছে না । খালটি এখন পরিত্যক্ত খালে পরিণত হয়েছে । এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারে নিয়ে আসতে সমস্যা হচ্ছে । বিভিন্ন সময়ে স্থানীয়দেও দাবিতে গত বছরের ১৬ নভেম্বর জেলা প্রশাসন থেকে খালের পাড় থাকা ১২৩ টি অবৈধ স্থপানা ৭ দিনের মধ্যে সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। সরিয়ে নেওয়া তো দূরের কথা, দখলদারা নোটিশের তোয়াক্কা না করে দখল টিকিয়ে রাখার জন্য করেছিলেন প্রতিরোধ কমিটি ।

এতেও শেষ রক্ষা হয়নি অবৈধ দখলকরীদার । এই অভিযানে এলাকার সচেতন মহল বলছে কচুপাত্রা বাজারটি নুতন রুপে তার প্রাণ ফিরে পাবে। এবিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন বলেন,উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বার বার দখলকারীদের নোটিশ করা হলেও অবৈধভাবে তৈরীকরা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বেকু দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় । এ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com