বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মাসব্যাপী নতুনধারার রাজনীতিক সংগ্রহ কর্মসূচী

  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ১১.০৯ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

মাসব্যাপী নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিক সংগ্রহ কর্মসূচী উদ্বোধন করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া চৌধুরী। কেন্দ্রীয় কার্যালয়ে ৮ সেপ্টেম্বর বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কর্মসূচীর প্রথম দিনে নাগরিক অধিকার আদায়ের দাবিতে সোচ্চার শতাধিক ব্যক্তি প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক-প্রশাসনিক দূর্বৃত্তদের হাত থেকে দেশ ও মানুষকে মুক্তি দিতে নতুনধারার এই কর্মসূচী।

বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সংগঠন উপ কমিটির চেয়ারম্যান নূরুল হাসান খান প্রমুখ। আগামী ৯ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচী বলবে বলে জানান নেতৃবৃন্দ। আরো জানানো হয়, ‘বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা ও জাতীয় বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-গুমমুক্ত দেশ গড়ার জন্য নিবেদিত’ স্বাধীনতার স্বপক্ষের যে কোন নাগরিক ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করে যে কোন সময় প্রাথমিক সদস্য হতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com