বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় করোনায় ক্ষতিগ্রস্ত ও স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে চেক বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪৭ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয়
কল্যাণ পরিষদ কর্তৃক এসব চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় জেলা প্রশাসক মোঃ হারুন অর
রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা ও সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনসহ প্রমুখ।

অনুষ্ঠানে মোট ১৮টি সংস্থাকে মোট ৪ লক্ষ ৩২ হাজার টাকা, ৫টি সংস্থার প্রতিটিকে ২১ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা এবং করোনায় ক্ষতিগ্রস্থ ১৮০ ব্যক্তির প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com