বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় সড়কের সংস্কার কাজের উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ১১.২৪ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

সোহের রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের
বালিয়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতাবদহ পর্যন্ত সড়কের সংস্কার কাজের
উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের
উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময়
আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন
রেজা, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল লতিব বকু, উপজেলা প্রকৌশলী
ইমতিয়াজ জাহিরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ
সম্পাদক জালাল উদ্দিন, দুবলহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মোঃ আমজাদ
হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

দুবলহাটি ইউনিয়নের বালিয়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতাবদহ পর্যন্ত সড়কের সদর এলজিইডির বাস্তবায়ন
এই কাজের চুক্তিমূল্যে ১কোটি ৩২লাখ ৪৭হাজার ৫৬০টাকা ব্যয় ধরা হয়েছে। এর আগে
সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং দুবলহাটি ইউনিয়ন
আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ময়েন মেম্বার এর কবর জিয়ারত করেন। এসময় জেলা,
সদর উপজেলা ও দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যয়ের নেতাকর্মী সহ
স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সোহেল রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com