রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফকিরাপুল এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবসহ ২জন গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ২.২৩ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

ঢাকা ফকিরাপুল এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আয়নাল হক ও মোঃ আশিক সরদার।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার জানান, ৩১ আগস্ট, ২০২১ (মঙ্গলবার) বেলা ১১:৫০ টায় ফকিরাপুলের রাধুনী বিলাস রেস্তোরাঁর সামনে থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ আয়নাল ও আশিককে গ্রেফতার করা হয়।

এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে প্রাইভেটকার যোগে কয়েক জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবাসহ ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই ফকিরাপুল এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। বেলা ১১:৫০ টায় একটি প্রাইভেটকারকে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেট দেয়া হয়। তখন প্রাইভেটকার রেখে পালানোর সময় গ্রেফতার করা হয় আয়নাল ও আশিককে। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদে প্রাইভেটককারের ড্রাইভিং ও সামনের সিটের নিচ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় বিক্রি করে থাকে। মতিঝিল থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com