বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় আগুনের কৃষকের  ৭ লক্ষ টাকা ক্ষতি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ২.৫২ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ  নওগাঁর রাণীনগরে এল,পি,জি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে বিভিন্ন আসবাবপত্র, মালামাল ও মাটির দুইতলা টিনের বাড়ীর তিনটি ঘর ভস্মিভূত হয়েছে। আগুন নেভাতে অতিরিক্ত পানি ঢালার কারনে মাটির দেয়াল ভেঙ্গে পরে গেছে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার  বিকেলে উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামে।
বাড়ীর মালিক সাইদুর রহমান সাংবাদিকদের জানান, বিকেলে রান্না ঘরে এল.পি.জি গ্যাসের সিলিন্ডার স্থাপন করে চুলা জালানোর সাথে সাথে সিলিন্ডারের গ্যাস পাইপের গোড়া থেকে আগুন ধরে ওঠে। পাইপে যে লিক ছিল তা বুঝতে পারিনি। এক পর্যায়ে সমস্ত বাড়ীতে আগুন ছড়িয়ে পরে। গ্রামের লোকজন এসে আগুন নিভানোর প্রাণপন চেষ্টা করলেও ততক্ষনে সাইদুর ও তার ভাই শরিফুল ইসলাম ও মা শহিদা বেওয়ার তিনটি ঘর পুরে ভস্মিভূত হয়ে যায়। আগুন তিনটি ঘরের ধান,চাল,টিভি, ফ্রিজ, নগদ টাকা,কাপড়-চুপড় ও বিভিন্ন আসবাবপত্র পুরে ভস্মিভূত হয়ে যায়। এছাড়া আগুন নেভাতে অতিরিক্ত পানি ঢালার কারনে দুই তলা মাটির দেয়ালও সম্পন্ন ভেঙ্গে পরে গেছে।
তিনি বলেন, বাড়ীর লোকজন গোসল করে যে কাপড় পরবে এমন পরিস্থিতীও নেই। অগ্নিকান্ডে তাদের প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন,রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে।
রাণীনগর ফায়ার সার্ভিসের লিডার আর.এ শামিম বলেন,খবর পেয়ে আমরা ষ্টেশন থেকে দ্রুত রওনা হই। কিন্তু ঘটনাস্থলে পৌছার আগেই জানতে পারি আগুন নিভানো হয়েছে। ফলে রাস্তা থেকে ফিরে এসেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com