সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়। সোমবার দুপুরে শহরের কালীতলায় শ্রীশ্রী বুড়া কালীমাতা মন্দির প্রাঙ্গণে এই আলাচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ।
জেলালা প্রশাসনের সহযোগিতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নওগাঁ কার্যালয়ছর আয়োজন এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেনন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নওগাঁ কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক সাথী মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সরকার বিভাগের উপ পরিচালক উত্তম কুমার রায়, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সহ-সভাপতি রনজিত কুমার সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলালা শাখার আহায়ক পীযূষ কুমার সরকার, পূজা মন্ডবের সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন।
পরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। প্রার্থনায় স্থানীয় হিন্দুধর্মাবলম্বী নারী-পুরুষরা অংশগ্রহণ করেন। এর আগে ফেষ্টুন উড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উদ্বোধন করা হয়।