সোহল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম
শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জননেতা আব্দুল জলিল শিশু পার্কে
বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা
সবুজ করি’ প্রতিপাদ্যে এর ধারা বাহিকতায় বৃহস্পতিবার দুপুরে নওগাঁ পরিবেশ
উন্নয়ন সংস্থার উদ্যেগে জননেতা আব্দুল জলিল শিশু পার্ক চত্ত্বরে সোভা বর্ধণ
সোনা আলু, কৃষ্ণচুড়া,বকুল, জারুল গাছ রোপন করেন।

এসময় বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন জননেতা আব্দুল জলিল শিশু পার্কের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ,
পরিচালক রফিকুল ইসলাম, বিজয় টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মোফাজ্জল হোসেন,
নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক, মোহনা টেলিভিশনের নওগাঁ
প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, ডিবিসি টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি এ
কে সাজু, যুবলীগ নেতা সেরেকুল ইসলাম বাপ্পি,সৃষ্টি টিভির নওগাঁ প্রতিনিধি
সুবীর দাস, সিএনএন বাংলা টিভির নওগাঁ প্রতিনিধি সোহেল রানা, মধুমতি
টিভির নওগাঁ প্রতিনিধি সজিব হোসেন সহ স্থানীয় ব্যক্তি বর্গ ও জননেতা আব্দুল
জলিল শিশু পার্কের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।