রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নারীর চরিত্র হনন সম্পর্কিত প্রতিবেদন ভিডিও ছবি প্রচার ও প্রকাশ বন্ধে হাইকোর্টে রিট

  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ৪.২৩ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

গণমাধ্যমসহ সব ধরনের প্রচার মাধ্যমে নারীর চরিত্র সম্পর্কিত প্রতিবেদন, ভিডিও এবং ছবি প্রচার-প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রিটের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।
সুপ্রিমকোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ গনমাধ্যমকে আজ এ কথা বলেন।
তিনি বলেন, রিট অবেদনে বলা হয়েছে, মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে ব্যক্তি বিশেষ করে নারীর সম্পর্ক ও ব্যক্তি জীবন নিয়ে চরিত্র ও মানহানিকর প্রতিবেদন, ভিডিও, ছবি প্রচার ও প্রকাশ করা হচ্ছে।

এসব প্রতিবেদন, ভিডিও, ছবি ডিজিটাল নিরাত্তাকে হুমকির মুখে ফেলছে। সেই সঙ্গে তা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৯ ও ৪৪ অনুচ্ছেদকে লঙ্ঘন করছে। এছাড়া এসব প্রতিবেদন, ভিডিও ও ছবি সাংবাদিকতার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, সম্প্রতি
মোসারাত জাহান মুনিয়া, সাবরিনা আরিফ চৌধুরী ও পরীমণিকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রকাশিত ব্যক্তিগত ছবি, ভিডিও ও প্রতিবেদন
বিষয় উল্লেখ করেন।
তিনি বলেন, তাদের বিষয়ে আনীত মামলার বিষয়বস্তুর সঙ্গে গনমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার ও প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ভিডিওর কোনো সম্পর্ক নেই।  লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিকে টার্গেট করেই ব্যক্তিগত বিষয় প্রচার ও প্রকাশ করা হচ্ছে। এই আইনজীবী আরও বলেন, যখনই আমরা নারীর ক্ষমতায়ন হয়েছে বলে দাবী করছি তখন নারীকে টার্গেট করে এসব করা হচ্ছে। এ বিষয়ে সরকারের কনসার্নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রিটকারী আইনজীবী বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিবকে রিটে রেসপনডেন্ট করা হয়েছে। রিটে দাখিলকরা সুনির্দিষ্ট কয়েকটি প্রতিবেদন ও ভিডিও গণমাধ্যম থেকে রিমুভে নির্দেশনার পাশাপাশি  রুলের আর্জি পেশ করা হয়েছে।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com