বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

কুড়ি ওভারের বিশ্বকাপ খেলবেন আফগানিস্তান

  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১১.৫০ এএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

তালিবান অধিকৃত আফগানিস্তানের ক্রিকেট কোন পথে এগিয়ে যাবে! এই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যদিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলেছিল যে, তালিবানিরা কখনই তাদের ক্রিকেটে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্য়তেও করবে না। কিন্তু কিছু দিন আগেই তালিবানিরা রশিদ খানদের ক্রিকেট বোর্ডের দফতরেও ঢুকে পড়েছিল প্রাক্তন ক্রিকেটার আবদুল্লাহ মাজারিকে সঙ্গে নিয়ে। তবে আফগান বোর্ডে কোনও বদল আনল না তালিবানরা। আজিজুল্লাহ ফজলিই আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হিসাবে পুণরায় নিযুক্ত হলেন। তিনিই থেকে যাচ্ছেন। টুইট করে জানিয়ে দিল এই মুহূর্তে রাজনৈতিক ভাবে অস্থির দেশ।

রবিবার টুইটারে এসিবি লেখে, “আজিজুল্লাহ ফজলিই পুণরায় ক্রিকেট অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল। ভবিষ্যতে তাঁর নেতৃত্বেই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আফগানিস্তান।” রাজনৈতিক অশান্ত আফগানিস্তান কি টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে? এই প্রশ্নই উঠেছিল দিন ছয়েক আগে। কিন্তু সকলকে অবাক করে আফগানিস্তান ক্রিকেট টিমের মিডিয়া ম্যানেজার হিকামত হাসান জানিয়ে দিয়েছিলেন যে, তাঁরা কুড়ি ওভারের বিশ্বকাপ খেলবেন। ক্রিকেটাররা তালিবান অধিকৃত কাবুলে প্রস্তুতিও শুরু করে দেবেন দ্রুত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com