সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি : ওবায়দুল কাদের

  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৩.৪৭ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। তারাই এদেশে হত্যা, সন্ত্রাসের জনক।
১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই- বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত। এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?’

ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান আর হাওয়া ভবনের তারেক রহমান ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় দুটি প্যাকেজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় মন্ত্রী গাজীপুর-এলেঙ্গা সড়ক নির্মাণ কেন বিলম্বিত হচ্ছে তা সংশ্লিষ্টদের কাছে জানতে চান। কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে সাসেক সড়ক সংযোগ প্রকল্পটি শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক ও প্রকল্পপরিচালক ড. মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর করেন ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোমেন লিমিটেড ও চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ। সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ছিলেন প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com