শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানে সাংবাদিকদের খুঁজে না পেয়ে তাঁর আত্মীয়কে খুন

  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১, ১.১১ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানে সাংবাদিকদের খুঁজে না পেয়ে তাঁর আত্মীয়কে খুন করল তালিবানরা। বৃহস্পতিবার রাজধানী কাবুলে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সাংবাদিকের বাড়িতে হানা দেয় তালিবানরা। তাঁর পরিবারের একজনকে গুলি করে খুন করেছে। অপর একজন আহত। বর্তমানে জার্মানিতে কর্মরত ওই সাংবাদিক।

সাংবাদিকদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে তালিবানরা। ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাড়ির অন্যান্য সদস্যরা। ডিডব্লিউ-র ডিরেক্টর জেনারেল পিটার লিমবার্গ শুক্রবার সাংবাদিকের আত্মীয়কে খুনের নিন্দা করে বলেন, আফগানিস্তান ক্রমশ সংবাদমাধ্যমের কর্মী এবং তাঁদের কাছে বিপজ্জনক হয়ে উঠছে। জার্মান সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।

তিনি আরও বলেন, ”গতকাল তালিবানরা আমাদের একজন সম্পাদকের আত্মীয়কে অকল্পনীয়ভাবে হত্যা করেছে তা  দুঃখজনক এবং আফগানিস্তানে আমাদের সকল সাংবাদিক এবং তাদের পরিবার যে ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছে তার সাক্ষ্য দেয়। এটা স্পষ্ট যে তালিবানরা ইতিমধ্যেই কাবুল এবং বাকি জায়গায় সাংবাদিকদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে।

গত কয়েকমাসে তালিবানি হানায় মৃ্ত্যু হয়েছে বেশ কয়েকজন সাংবাদিকদের। রয়টার্সের ভারতীয় চিত্রসাংবাদক দানিশ সিদ্দিকিকে ১২টি গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল তালিবানরা। কাবুল দখলের পর তুফান ওমর-সহ তিন সাংবাদিককে নির্মম ভাবে খুন করে তালিবান। কয়েকজন মহিলা সংবাদিককেও খুনের হুমকি দিয়ে চাকরি ছাড়াতে বলার অভিযোগ শোনা গিয়েছে।

সূত্রের খবর, যুদ্ধের সময় আফগান সেনার সঙ্গে থাকার অপরাধে সাংবাদিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে তালিবানরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com