শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানে ভারতীয় দূতাবাস তছনছ

  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ৯.৪০ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

আফগানিস্তানে অন্তত দু’টি ভারতীয় দূতাবাস তছনছ করে দিয়েছে তালেবান। বন্ধ হয়ে যাওয়া দুই দূতাবাসে তল্লাশি চালানোর পাশাপাশি দু’টি গাড়িও নিয়ে গেছে তালেবান। গত বুধবার কান্দাহার এবং হেরাতের ভারতীয় দূতাবাসে তালেবান সদস্যরা হানা দেয়। যদিও দু’টি দূতাবাসই ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এছাড়াও সেখানকার কর্মীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’কে ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমরা এমনটাই আশা করেছিলাম। দূতাবাসে তছনছ করার পাশাপাশি ওরা দূতাবাসে বিভিন্ন নথির খোঁজেও তল্লাশি চালায়। আমাদের দুটি দূতাবাস থেকেই গাড়ি নিয়ে চলে গেছে তালেবান যোদ্ধারা।

এর আগে তালেবানদের তরফে দিল্লিকে বার্তা দিয়ে আফগানিস্তানে ভারতীয় দূতাবাসগুলির কোনো ক্ষতি করা হবে না বলে আশ্বস্ত করা হয়েছিল। ভারত যাতে দূতাবাসগুলি খালি না করে, সেই বার্তাও দেয় তালেবান।

চলতি সপ্তাহের শুরুতেই আফগানিস্তানের নিজেদের দূতাবাসের কর্মীদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে ভারত। ভারতীয় বিমান বাহিনীর দুটি সি-১৭ বিমানে করে দূতাবাসের কর্মীদের কাবুল থেকে ফিরিয়ে আনা হয়। আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনা হয়। যদিও এখনও প্রায় এক হাজার ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন। তবে যেভাবে ভারতীয় দূতাবাসে তালেবানরা আক্রমণ চালালো, তাতে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হবে, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com