বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নতুন নিয়মে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে পুলিশের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ৯.১৫ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর বিষয় উপলক্ষে নওগাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহম্মেদ বিপিএম (বার) কর্তৃক প্রবর্তিত নিয়ম তুলতে ধরতে জেলা পুুলিশ এর আয়োজন করেন। শুক্রবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচনের নতুন নিয়ম ও পদ্ধতি পরিবর্তন করেছে বাংলাদেশ পুলিশ। কোন দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকরিপ্রার্থীদের কাছে থেকে প্রতারণা করে চাকরি দেওয়ার নাম করে টাকা-পয়সা হাতিয়ে নিতে না পারে সে জন্য পুলিশ কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করবে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে অপরাধীদের বিরুদ্ধে আইনগত অপারেশন পরিচালনা করা হবে। দালাল, প্রতারক, তদবীরবাজ কিংবা অন্য যে কেউ যাতে চাকরিপ্রার্থীদের প্রতারিত করতে না পারে সেজন্য জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল মোবাইল টারগেট নম্বর সার্বক্ষণিক মনিটরিং করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

চাকরিপ্রার্থীদের পারিবারিক অস্বভাবিক ব্যাংক লেনদেন, জমিজমা ও মূল্যবান সম্পদ বিক্রয় অর্থ লেনদেন ও ধার-কর্জ ইত্যাদি কঠোর ভাবে মনিটরিং করাসহ চাকরি প্রত্যাশী কারো মাধ্যমে তদবির কিংবা অসাধু পন্থা অবলম্বন করলে সঙ্গে সঙ্গে ঐ প্রার্থীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এবং চাকুরীর নিয়োগের যে কোন পর্যায়ে দুর্নীতি প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করে তার বিরুেেদ্ধ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়াও পুলিশের নিয়োগ সংক্রান্তে কোথাও কোনো অনৈতিক লেনদেন অথবা কোন অবৈধ-পন্থা গ্রহণের ঘটনার তথ্য কেউ পুলিশকে প্রদান করলে তথ্য দাতার নাম পরিচয় গোপন রেখে পুলিশের পক্ষ থেকে পুরষ্কৃৃত করা হবে। পুলিশ সুপার আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খাঁন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা পুলিশ বিশেষ শাখা ইন্সপেক্টর ইনচার্জ (ডিবি) একেএম শামসুদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, পুলিশের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com