শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালেবানরা ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে মার্কিন বাহিনী

  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ৩.০৪ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

আফগানিস্তান থেকে মার্কিনিদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের যে অভিযান অব্যাহত আছে তার নিরাপত্তা নিশ্চিত করতে কাবুলের আকাশে মার্কিন যুদ্ধবিমান টহল দিচ্ছে। তালেবানরা ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে মার্কিন বাহিনী।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন যুদ্ধবিমানগুলো কাবুল শহরের নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখছে। যেকোনো হুমকি থেকে আমাদের লোকজনের সুরক্ষা নিশ্চিত করতেই মার্কিন যুদ্ধবিমানগুলো কাজ করছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী নিজেদের অশুভ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আফগান জনগণের ওপর যে সীমাহীন দুঃখ-কষ্ট চাপিয়ে দিয়েছে সেজন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছেন ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

বুধবার (১৮ আগস্ট) টুইটার দেওয়া এক পোস্টে জারিফ বলেন, আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাসবিরোধী যুদ্ধের যে অজুহাত তুলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে এসেছিল সে দু’টি উদ্দেশ্যই চরমভাবে ব্যর্থ হয়েছে।

ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২০ বছরে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক উপস্থিতির কারণে যেসব মানুষ হতাহত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com