শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত মাসের শিশুকন্যাকে উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৬.১৯ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানের কাবুলের হামিদ করজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার এক কোনে পড়ে থাকা সাত মাসের শিশুকন্যাকে উদ্ধার করলেন বিমানবন্দরের কর্মীরা। এ দিন বহুক্ষণ ধরে বিমানবন্দরের একটি কোন থেকে একটানা সদ্যোজাতের কান্না ভেসে আসছিল। সেই কান্নার উৎস সন্ধান করতে গিয়েই আঁতকে ওঠেন কর্মীরা। তবে শিশুটিকে উদ্ধার করা হলেও, তার বাবা-মায়ের খোঁজ মেলেনি।

কর্তব্যরত কর্মীদের অনুমান, সোমবার কাবুলের বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়ের মাঝেই শিশুটি বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায়। তাকে নিয়ে দেশ ছাড়ার জন্যই সম্ভবত পরিবারটি বিমানবন্দরে এসেছিল। তারপর কোনওভাবে শিশুটি তাঁদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার হওয়া শিশুকন্যার একটি  ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি।

তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই অশান্ত কাবুল। তালিবানি শাসন থেকে মুক্তি পেতে আফগানবাসীদের অনেকেই দেশত্যাগ করার জন্য মরিয়া।  ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে সে দেশের ছবিটা। দেশ দখলে নিয়ে যা খুশি তাই করছে তালিবানরা। আফগানবাসী চাইছে তালিবানি শাসন থেকে বেরিয়ে যে কোনও দেশে আশ্রয় নিতে৷ এই পরিস্থিতিতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবল ভিড়। প্রাণ বাঁচাতে জীবন বিপন্ন করে বিমানের ইঞ্জিনের ওপর চড়ে বসেন। সেখান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তিন আফগানবাসীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com