চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশের করা মামলায় বিএনপির ১৫৫ জন নেতাকর্মীকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অনেককে।
ওসি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা যখন চন্দ্রিমা উদ্যানে যান, তার আগে থেকে তাঁদের আমরা জানিয়েছিলাম, আপনারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করবেন। কিন্তু, তাঁরা তা করেননি। নির্ধারিত সময়ের আগেই তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন।