শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কারও সঙ্গেই কোনও বৈরিতা নেই, প্রথম সাংবাদিক বৈঠকে আশ্বাস তালিবানের

  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৩.৩৮ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

সোজা কথায় তালিবান অভয় দিল। আফগানিস্তান অধিকার করার পরে এই প্রথম তাদের সাংবাদিক বৈঠক। সেই বৈঠকে তারা জানাল, পরিস্থিতি নিয়ন্ত্রণে। সকলে শান্ত থাকুন। কাজে যোগ দিন। এই বিষয়ে তালিবানের তরফে একটি টুইট আগেই করা হয়েছে।

এই বার্তা দেওয়ার পাশাপাশি তালিবানের তরফে জানানো হল, কেউ তাদের শত্রু নয়, নতুন বা পুরনো যাদের সঙ্গে তাদের সংঘাতের আবহ ছিল, তা আর নেই, তা মিটে গিয়েছে।

তালিবান মুখপাত্র আরও জানাল, শরিয়তের বিধিনিষেধের সাপেক্ষেই তারা মেয়েদের স্বাধীনতার প্রশ্নটিকে বিচার করে। তারা মেয়েদের বিশ্ববিদ্যালয়-পর্যন্ত পড়াশোনাকে স্বীকৃতি দেবে, তারা তাদের সরকারে মেয়েদের অংশগ্রহণকেও স্বাগত জানাচ্ছে। তারা তাদের ভূখণ্ড ড্রাগ-মুক্ত হিসেবে গড়ে তুলতে চায়। এবং তারা সংবাদমাধ্যমের স্বাধীনতাও মেনে নেবে তবে তা ইসলামিক বিধিনীতির সাপেক্ষে।

তালিবানে ‘সেকেন্ড-ইন-কম্যান্ডার’ মোল্লা আব্দুল ঘানি বেরাদর আগেই বলেছিলেন, তালিবানের পরীক্ষা এবার শুরু হতে চলেছে। সত্যিই শুরু হয়ে গেল। অন্তত এই সাংবাদিক বৈঠক থেকে সেটাই স্পষ্ট হয়ে উঠছে।

তিনিই তালিবান-অধিকৃত আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট ঘোষিত হবেন এমন একটা আবহও তৈরি হয়েছে। দোহা থেকে রবিবার সন্ধেয় বেরাদর কাবুল পৌঁছছেন বলে মনে করা হচ্ছে। কাবুল পতনের পরে একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেছিলেন, তালিবানের আসল পরীক্ষা এবার শুরু হতে চলেছে। এ-ও বলেছিলেন যে, তালিবানকে এবার জাতির সেবায় নামতে হবে। তিনি সেই ভিডিয়ো বার্তাতেই বলেছিলেন, একটি বৈঠক করে মানুষের প্রত্যাশার খবর নেওয়া হবে। এবং তারপর তাঁদের আশাপূরণে নামতে হবে। করতে হবে তাঁদের সমস্যার সমাধান।

বোঝাই যাচ্ছে, বেরাদরের পথেই তালিবানের শাসন-সংক্রান্ত ভাবনাচিন্তা বইছে। এই সাংবাদিক বৈঠকে তালিবানের তরফে ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানানো হয়েছে, এই বলে যে, সর্বশক্তিমানের ইচ্ছাতেই তাদের এই লক্ষ্যপূরণ ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com